,

নিষেধাজ্ঞার পরও প্রসূন আজাদের বেফাঁস মন্তব্য

3বিনোদন ডেস্ক : নির্মাতা-অভিনেত্রী রোকেয়া প্রাচীর একটি নাটকের সিডিউল ফাঁসিয়ে বেকায়দায় পড়েছেন লাক্স তারকা প্রসূন আজাদ। সিডিউল ফাঁসানোর পর প্রসূন ও রোকেয়া প্রাচী নিজেদের মধ্যে এক প্রকার কাদা ছোঁড়াছুড়ি করেন গত সপ্তাহ ধরে। তারা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করেন।

এরপর বাধ্য হয়ে রোকেয়া প্রাচী ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ- নাটকের এই তিন সংগঠনের কাছে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

সংগঠনগুলো থেকে প্রসূন আজাদকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সময় ২৮ অক্টোবর শেষ হলেও এর মধ্যে কোনো যোগাযোগ করেননি প্রসূন। উল্টো আবারো তার ফেসবুকে স্ট্যাটাস দেন, যেটি আপত্তিকর।

তাই সবকিছু বিবেচনা করে প্রসূন আজাদকে টিভি পর্দার তিন সংগঠন ডিরেক্টরস গিল্ডস, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং অভিনয় শিল্পী সংগঠন আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।

এদিকে নিষেধাজ্ঞার কথা শুনেও বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকেননি প্রসূন। তিনি বিষয়টি নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছেন। এ ব্যাপারে প্রসূন বলেন, ডিরেক্টরস গিল্ডের কেউ আমার মতে ভালো নির্মাতা নন।

সেখানে অনেকে অভিনয়শিল্পী হিসেবে ভালো আছেন। যারা নির্মাণও করেন। তবে আমি মনে করি নির্মাতা হিসেবে কেউ ভালো নন। তাই ওই সংগঠনটি আমাকে নিয়ে এক বছর কাজ করবে কি করবে না এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আর ডিরেক্টরস গিল্ডকে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। আরেকটা কথা হলো, আমি এই সংগঠনের কোনো বেতনভুক্ত কর্মী নই। আমাকে তারা নিষিদ্ধ করলে কিছু আসবে যাবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে