,

সেই ২ অস্ত্রধারী নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

2-1নিউজ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে।

(রোববার) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এ দুজন হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

সোমবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় মো. সাব্বির হোসেন ও মো. আশিকুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী, হকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একদল যুবক ব্যবসায়ী ও হকারদের ধাওয়া করে। ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেনকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। এ সময় তার পাশে পিস্তল হাতে দেখা যায় আশিকুরকে। এ নিয়ে গণমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা