,

আখাউড়ায় ইউপি নির্বাচনে ভোট বর্জন বিএনপি প্রার্থীর

bnp-logoআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনঃভোট বর্জন করে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল্লাহ্ ভূইয়া। সোমবার দুপুর ১২টায় আখাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় তিনি আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর লোকজনদের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি, ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেয়াসহ নানা অভিযোগ করে এ ঘোষণা দেন। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রবিউল্লাহ্ ভূইয়া বলেন, নির্বাচনের আগের দিন রাতে আ’লীগ নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন বিএনপির এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভাবে হুমকি দেন তারা যেন ভোটকেন্দ্রে না যান। সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে আমার কোনো এজেন্টদের দেখতে পাইনি। এছাড়া আ’লীগ প্রার্থীর লোকজন কোনো ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে নিজেরাই ব্যালটে সিল মেরেছে। তাই আমি ফের মনিয়ন্দ ইউনিয়নের ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা