,

জনপ্রিয় ৮ বলিউড তারকা, যাদের জন্ম ভারতে না

153409bolliwoodবিনোদন ডেস্ক : কেউ জন্মসূত্রে খাঁটি ভারতীয়। কিন্তু জন্ম হয়েছে ভিন দেশে। কেউ আবার আধা ভারতীয়, আধা বিদেশি। কিন্তু চুটিয়ে কাজ করছেন বলিউডে। কেউ আবার একেবারেই ভিনদেশি। কিন্তু এখানে কাজ করতে এসে বলি ইন্ডাস্ট্রির একজন হয়ে উঠেছেন। বিদেশে জন্মানো এই বলিউড তারকাদের কথা একনজরে।

দীপিকা পাড়ুকোন

শুধু বলিউডে নয়, সমানতালে হলিউডও কাঁপাচ্ছেন ৫.৭ ফুটের এই বলি-সুন্দরী। ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা জন্মসূত্রে খাঁটি ভারতীয়। কিন্তু জন্ম হয়েছিল ভিন মুলুকে। ১৯৮৬ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন-এ জন্ম দীপিকার।

ইমরান খান

‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে হিট ডেবিউ হয়েছিল তাঁর। ভারতে জন্ম নয় আমির খানের ভাগ্নে ইমরানের। আমেরিকার ম্যাডিসনে ১৯৮৩-তে জন্ম হয় তাঁর।

জ্যাকলিন ফার্ন্ডান্দেজ:

জ্যাকলিনের বাবা শ্রীলঙ্কান এবং মা মালয়েশিয়ান-কানাডিয়ান বংশদ্ভূত। ১৯৮৫-র ১১ অগস্ট বাহরাইনে জন্ম এই বলি তারকার।

ক্যাটরিনা কাইফ:

বাবা কাশ্মীরি আর মা ব্রিটিশ। ক্যাটের জন্ম হংকং-এ। ‘বুম’ দিয়ে প্রথম বলিউডে পা রেখেছিলেন তিনি। তারপর তো বি-টাউনের হিট নায়িকা।

নার্গিস ফাকরি:

বাবা-মা কেউই ভরতীয় নন। তবু ভারতেই সফল ক্যারিয়ার তৈরি করেছেন নার্গিস। নিউ ইয়র্কের কুইন্সে জন্ম তাঁর। বাবা পাকিস্তানি, মা চেক বংশদ্ভূত। ২০১১ সালে রণবীর কপূরের বিপরীতে ‘রকস্টার’ দিয়ে বলিউডে বড় এন্ট্রি হয় নার্গিসের।

এমি জ্যাকসন

পেনিনসুলার ছোট্ট একটি দ্বীপ আইলে জন্ম এমির। বাবা আলান জ্যাকসন ও মা মার্গারিটা জ্যাকসন কেউই ভারতীয় নন। তবু ভারতেই সফল ক্যারিয়ার তৈরি করেছেন নায়িকা।


ইভলিন শর্মা:

বাবা পাঞ্জাবি হলেও ইভলিনের মা জার্মান। ১৯৮৬-তে জার্মানির ফ্রাঙ্কফুর্টে জন্ম ইভলিনের। ২০১২-তে ‘ফ্রম সিডনি উইথ লভ’ ছবি দিয়ে প্রথম বড় পর্দায় আসেন ইভলিন।

মনিকা ডোগরা:

বলিউডে খুব একটা কিছু করে উঠতে পারেননি। কিন্তু ‘ধোবি ঘাট’ দিয়ে শুরুটা নজরকাড়া হয়েছিল। ১৯৮২ সালে আমেরিকার বাল্টিমোরে জন্ম তাঁর।

সূত্র-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে