,

ভারতে কারারক্ষীকে হত্যা করে পালানো আট বন্দি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

photo-1477899557আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কারারক্ষীর গলা কেটে কারাগার থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) আট সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ভূপালের অদূরে ইথখেদি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁরা নিহত হন।

তবে ভূপালের পুলিশ মহাপরিদর্শক যোগেশ চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে গতকাল রোববার মধ্যরাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালের উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার থেকে পাঁচিল টপকে পালিয়ে যান এই আটজন। এ সময় তাঁরা স্টিলের প্লেট ও গ্লাস দিয়ে কারারক্ষীর গলা কেটে হত্যা করে এবং বিছানার চাদর দিয়ে দড়ি পাকিয়ে জেলের পাঁচিল টপকে পালিয়ে যায়।

মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা ওই আট সিমি সদস্যের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রয়েছে। নিহত আটজনের মধ্যে সাতজন হলেন মোহাম্মদ আকিল খালিজি ওরফে আবদুল্লাহ, মেহবুব গুড্ডু ওরফে মালিক, মোহাম্মদ খালিদ আহমেদ, মুজিব শেখ ওরফে আকরাম ওরফে ওয়াসিম, আমজাদ, জাকির হোসেন শেখ ওরফে ভিকি ডন ও আবদুল মজিদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেল থেকে পালানোর জন্য বন্দিরা দীপাবলির দিনটি বেছে নিয়েছিলেন। কারণ, এদিন চারদিকে বাজি-পটকার আওয়াজ হয়। ফলে তাঁদের অপারেশনের আওয়াজ সেভাবে কারো কানে পৌঁছাবে না।

মধ্যপ্রদেশের জেল থেকে পালানোর ঘটনা এটাই নতুন নয়। ২০১৩ সালে খান্দোয়া জেল থেকে পালিয়ে যান সাত সিমি সদস্য। সেবার জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে মারধর করে জেলের বাথরুমের গরাদ কেটে পালিয়ে যান তাঁরা। এমনকি সেবার পালানোর আগে জঙ্গিরা জেলের নিরাপত্তারক্ষীদের ওয়্যারলেস সেট ও রাইফেল চুরি করে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে