,

ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন মামলার রায় ৬ নভেম্বর

fb0906-7_333051নিউজ ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যের বিরুদ্ধে রায়ের জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গত বছর ৬ সেপ্টেম্বর রাজধানীর কালশী এলাকা থেকে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের এক শিশুকে উদ্ধার করে পুলিশ। এরপর জানা যায়, শিশুটি ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। বিষয়টি জানাজানি হতেই বাসা ছেড়ে পালিয়ে যান শাহাদাত ও তার স্ত্রী। এ ঘটনায় ওইদিন রাতেই খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক বাদী হয়ে শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ গত বছর ৩ অক্টোবর মালিবাগ থেকে জেসমিন আক্তার নিত্যকে গ্রেফতার করে পুলিশ। এর ঠিক দুদিন পর ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পন করেন শাহাদাত। বর্তমানে শাহাদাত ও নিত্য উভয়েই জামিনে আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা