,

জলপথে আসা শরণার্থী ঠেকাতে অস্ট্রেলিয়ার নতুন পরিকল্পনা

অভিবাসন প্রত্যাশীদের একাংশের অনুপ্রবেশের পথ চিরতরে রুদ্ধ করতে নতুন এক নীতি প্রণয়ন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই নতুন নীতি অনুযায়ী নৌকা করে পৌঁছানো শরণার্থীদের আজীবনের জন্য ভিসা নিষিদ্ধ করা হবে।রবিবার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, অভিবাসনমন্ত্রী পিটার দুতনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান।

2e2f03f0938854be7d05f9f4f8704c2e-5815e810deb12

প্রস্তাবিত এই নীতি আগামী সপ্তাহে পার্লামেন্টে উঠতে যাচ্ছে। এই নিয়ম শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য হবে, শিশুদের জন্য নয়।প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘এটা মানব পাচারকারীদের জন্য সম্ভাব্য বৃহত্তর ইঙ্গিত।’তিনি আরও বলেন, ‘আমরা হাজার হাজার শরণার্থীকে গ্রহণ করেছি, এবং তা স্বেচ্ছায়। কিন্তু আমরা কোনভাবেই মানব পাচার সহ্য করবো না।তাদের জানতে হবে অস্ট্রেলিয়ায় প্রবেশের পথ বন্ধ হয়ে গিয়েছে।’

 

অস্ট্রেলিয়া সাধারণত অভিবাসন প্রত্যাশী, শরণার্থী ও পাচার হয়ে আসা মানুষদের নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে স্থানান্তরিত করে থাকে।

এমনকি প্রকৃত শরণার্থীদেরও অস্ট্রেলিয়ায় অভিবাসিত হওয়া নিষিদ্ধ হয়ে যাবে। তারা প্রয়োজনে নিজ নিজ দেশে ফিরে যাবে, মানুস বা নাউরু দ্বীপে বসবাস করবে অথবা তৃতীয় কোন দেশে চলে যেতে হবে তাদের।

প্রস্তাবিত এই নতুন আইন ও টার্নবুল প্রশাসনকে সাধুবাদ জানিয়ে ওয়ান নেশন নেতা পলিনা হ্যানসন টুইটারে লেখেন, ‘সরকার ওয়ান নেশনের ইঙ্গিত গ্রহণ করছে দেখে ভালো লাগছে।’

তবে রিফ্যুজি অ্যান্ড ইমিগ্রেশন লিগ্যাল সেন্টারের ডেভিড মান বলেন, ‘সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অপ্রয়োজনীয়।শুধু তাই নয়, এই পদক্ষেপ কার্যকরও হবে না। কেননা সবসময়ই এমন কিছু মানুষ রয়ে যাবেন যাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে