,

বেন স্টোকসকে জরিমানা

স্পোর্টস ডেস্ক :আচরণবিধি ভঙ্গের দায়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্টোকসের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও লেখা হয়েছে। ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট লেখা হলে নিষিদ্ধ হবেন তিনি।

 

image-4059

রবিবার তিনি সাব্বির রহমানের সঙ্গে বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়ান। ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও এস রবি তাকে বেশ কয়েকবার নিষেধ করেন। অধিনায়ক অ্যালিস্টার কুককে বিষয়টি অবগত করেন আম্পায়ার ধর্মসেনা। তারপরও তিনি একই কাজ করেন।

ম্যাচ শেষে বেন স্টোকসের বিষয়ে রিপোর্ট করেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তার দেয়া রিপোর্ট অনুসারে বেন স্টোকসকে জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি মেনে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। সে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা