,

হোমিওপ্যাথি কি সত্যিই কোন কাজের নয়?

2-homeopathyস্বাস্থ্য ডেস্ক : রোগ নিরাময়ে হোমিওপ্যাথি কোন কাজের চিকিৎসা নয় বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিলের একদল গবেষক। এ গবেষকদের দাবি, শুধু মানুষের মন বোঝানোর জন্যই এ ওষুধ ব্যবহার করা হয়, বাস্তবে এটি কোন কাজই করে না।

যদিও বহু আগে থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে। বহুদিন ধরে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করে আসছেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিল। সেখানকার গবেষকরা বেশিরভাগই বন্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগেও কাজ করেন। সম্প্রতি তারা প্রায় ৬৮ জন রোগীকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করে একথা জানিয়েছেন।

গবেষক পাউল গ্লাসজিয়স হোপিওপ্যাথি নিয়ে প্রায় ১৭৬টি পরীক্ষা করেছেন। তার ভেতর আছে ৫৭টি সিস্টেমেটিক রিভিউ, ১৭৬টি ব্যক্তিগত গবেষণা এবং বিভিন্ন অবস্থায় ৬৮টি স্বাস্থ্য পর্যবেক্ষণ। এসব গবেষণার পর তিনি বলেন, ‘হোমিওপ্যাথিতে কোনো ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। এ ওষুধ খেয়ে মানুষ শুধু মানসিকভাবে চাঙ্গা থাকে, শারীরিকভাবে সেটি কোনো কাজ করে না। আর সে বিশ্বাসেই অনেক রোগী মনে করেন তার রোগ ভাল হয়ে গেছেন।’

হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে ওষুধের কার্যকারিতা তত বৃদ্ধি পাবে কিন্তু ধারণাটি ভুল।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে এর কার্যকারিতা তত বৃদ্ধি পাবে। কিন্তু তা ঠিক না। কারণ গবেষণায় দেখা যায়, পানিতে মেশাতে মেশাতে এক সময় তার কোনো উপাদানই অবশিষ্ট থাকে না। পুরোটাই পানি হয়ে যায়।

গবেষক পাউল গ্লাসজিয়স বলেন, ‘১৮ শতকের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হ্যানিম্যান (হোমিওপ্যাথির জনক) কেন অসন্তুষ্ট ‍ছিলেন আমি তা জানি। আর তা হলো তিনি হোমিওপ্যাথিতে রক্তক্ষরণের মত মারাত্মক পরিস্থিতির জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। আমার মনে হয়, তিনিও জানতে পেরেছিলেন হোমিওপ্যাথি এক সময় কার্যকারিতা হারাবে। তিনি তার গবেষেণায় কোনো ভুল খুঁজে পেয়েছিলেন। কিন্তু তারপরও এর সমাধান খোঁজার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কোনো সমাধান খুঁজে পাননি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা