,

পেশীর বৃদ্ধিতে সাহায্য করে যে খাবারগুলো

29971-boroঅনলাইন ডেস্ক : অনেক খাবারই আছে যা পেশীর বৃদ্ধিতে সাহায্য করে। প্রোটিন পেশী ও টিস্যুর বৃদ্ধি ও মেরামতে সাহায্য করে। কিন্তু পেশীর গঠনের জন্য শুধু প্রোটিন গ্রহণই যথেষ্ট নয়। কার্বোহাইড্রেট, ফ্যাট সহ অন্যান্য খাদ্য উপাদান ও প্রয়োজনীয়। ফ্যাট সঠিক হরমোনকে উৎসাহিত করে এবং প্রদাহ কমায়। ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন ও মিনারেল সাধারণ স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। পুষ্টি সমৃদ্ধ উচ্চ ক্যালোরি যুক্ত খাবার এনার্জি প্রদান করে। পেশীর বৃদ্ধিতে সাহায্য করে এমন কিছু খাবারের কথাই জানবো আজ।

১। কাঠবাদাম:-
উদ্ভিজ প্রোটিনে পরিপূর্ণ একটি খাবার হচ্ছে কাঠবাদাম। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ কাঠবাদামে ৮ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও এতে হৃদস্বাস্থ্যের জন্য উপকারী মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ম্যাগনেসিয়াম ও থাকে। ম্যাগনেসিয়াম এনার্জি মেটাবোলিজম এবং প্রোটিন সিন্থেসিসে সাহায্য করে।

২। কটেজ চিজ:-
পেশীর গঠনের জন্য বেশীর ভাগ বডি বিল্ডারদেরই প্রধান পছন্দের খাবার হচ্ছে কটেজ চিজ বা ঘরে বানানো পনির। ১ কাপের ২ ভাগের ১ ভাগ পরিমাণ পনিরে ১৪ গ্রাম প্রোটিন থাকে।

৩। চর্বিহীন গরুর মাংস:-
উচ্চমাত্রার প্রোটিন থাকার পাশাপাশি পেশীর বৃদ্ধিতে সাহায্যকারী উপাদান যেমন- আয়রন, জিংক ও বি ভিটামিন থাকে গরুর মাংসে। উচ্চমাত্রার এমাইনো এসিড থাকে গরুর মাংসে যা ইনসুলিনের সাথে কাজ করে পেশীর বৃদ্ধিকে উদ্দীপিত করতে।

৪। চামড়াহীন মুরগীর মাংস:-
মুরগীর মাংস উচ্চ মাত্রার প্রোটিনের চমৎকার উৎস যা পেশীর রক্ষণাবেক্ষণ ও মেরামতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য রক্ষায় এবং ওজন নিয়ন্ত্রণে ও সাহায্য করে।

৫। ডিম:-
ডিমে উচ্চমাত্রার প্রোটিন থাকে। এছাড়াও ৯ টি এসেনশিয়াল এসিড, কোলাইন, সঠিক ফ্যাট এবং ভিটামিন ডি থাকে ডিমে।

৬। ওটমিল:-
কার্বোহাইড্রেটের চমৎকার উৎস ওটমিল। এর গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবারের উপকারিতা হচ্ছে – এগুলোতে ফাইবার ও মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে, তৃপ্তি বৃদ্ধি করে, ক্ষুধা কমায় ও ফ্যাট কমতে সাহায্য করে।

৭। ফল ও শাকসবজি:-
অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হচ্ছে ফল ও শাকসবজি যা ইমিউন সিস্টেমের কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য অত্যাবশ্যকীয়। এছাড়াও শাকসবজিতে আরো অনেক পুষ্টি উপাদান যেমন- ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং ফাইবার ও থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে