,

সাব্বিরের সঙ্গে ঝগড়ায় স্টোকসের শাস্তি

stoksস্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমানের সঙ্গে যেচে পড়ে কথা কাটাকাটিতে লিপ্ত হওয়ায় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে শাস্তি পেতে হয়েছে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইংলিশ অলরাউন্ডারের নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতেই বিষয়টা জানিয়েছে আইসিসি। ম্যাচ শেষে রেফারি রঞ্জন মাদুগালের শুনানিতে নিজের অপরাধ স্বীকার করেছেন স্টোকস এবং জরিমানাও মেনে নিয়েছেন বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

আজ রবিবার সকালের ঘটনা। সাব্বির রহমানের উইকেট যাওয়ার পর থেকেই গায়ে পড়ে তার সঙ্গে বচসায় জড়ান স্টোকস। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আম্পায়াররা বারবার নিষেধ করার পরও বিতণ্ডায় জড়াতে থাকেন স্টোকস।

আম্পায়াররা তখন অধিনায়ক অ্যালেস্টার কুককে বলেন স্টোকসকে থামাতে। কিন্তু তার পরও বিরত থাকেননি এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত কুকদের হস্তক্ষেপে থামেন স্টোকস।
আগামী দু বছরের মধ্যে স্টোকস চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি রূপ নেবে কমপক্ষে দুটি সাসপেনশন পয়েন্টে। দুটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হবেন স্টোকস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা