,

বাসায় বউকে এভাবেই স্যালুট করেন সাকিব!

 

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে বাংলাদেশের উদযাপন নিয়ে সমালোচনা হয়। শুধু তাই নয়, জরিমানাও গুনতে হয় মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে। বাংলাদেশ বিপক্ষে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস তো সব সময়ই বিস্ফোরণমুখ অবস্থায় থাকেন।
sakib120161030183222
এরপর থেকে উদযাপনে বেশ সতর্ক বাংলাদেশ। কিন্তু ঢাকা টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পর ইংল্যান্ডকে দারুণভাবে চেপে ধরে বাংলাদেশ। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানকে মিড অফ দিয়ে চার মারেন স্টোকস। পরের বলেই বোল্ড হয়ে যান তিনি।

সাকিব কোনো উল্লাস না করে স্যালুট জানান স্টোকসকে। সেই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি পেয়ে যান সাকিব আল হাসানের সহধর্মীনি সাকিব উম্মে আল হাসানও। সেই ছবি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেন, ‘বাসায় সে আমাকে এভাবেই স্যালুট করে (Yep that`s how he salutes me at home.) ।’ এরপর তিনটি স্মাইলি দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব উম্মে আল হাসানের দেওয়া ছবিটিতে ১৭ হাজার লাইক পড়েছে। শেয়ার করেছেন ৪১১ জন। একের পর এক কমেন্টস পড়ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা