,

বাংলাদেশের সেন্সরে বলিউডের রাখি সাওয়ান্ত

 

বিনোদন ডেস্ক :বলিউডের ‘আইটেম কুইন’ রাখি সাওয়ান্ত। বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমার আইটেম গানে নেচেছেন তিনি।
অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের সিনেমার একটি আইটেম গানের মাধ্যমে ঢালিউডে পা রাখতে যাচ্ছেন রাখি সাওয়ান্ত। ইতোমধ্যে আইটেম গানের শুটিং সম্পন্ন হয়েছে। এবার এই আইটেমকন্যার নাচ বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।

rakhi-sawant1460702244
আজ রোববার (৩০ অক্টোবর) দুপুরে ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি সেন্সরে বোর্ডে জমা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেলেই মুক্তির তারিখ ঠিক করব। এর আগে মুক্তির বিষয়ে কিছু বলতে পারছি না।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গাওয়া ‘ডিজিটাল প্রেম’ শিরোনামের একটি গানের তালে কোমর দুলিয়েছেন বলিউডের এই আইটেমকন্যা।

গত ২৩ জুলাই কাঠমান্ডুর কারমা ক্লাবে গানটির শুটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাখি এবং অভিনেতা মিশা সওদাগর অংশ নেয়। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল। গানের কথা লিখেছেন- মাহমুদ জুয়েল। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন।

আমি তোমার হতে চাই সিনেমায় তৃতীয়বারের মতো জুটি বেধেছেন বাপ্পি-মিম। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি। সিনেমাটি প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা