,

বাংলাদেশি বিজ্ঞানীর প্রিন্স সুলতান পুরস্কার লাভ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম কলেরাবিষয়ক গবেষণায় সাফল্যের জন্য সম্মানজনক পুরস্কার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন।

image-4035

পিএসআইপিডব্লিউর ওয়েবসাইট থেকে জানা গেছে, সপ্তম পিএসআইপিডব্লিউ পুরস্কার ৫ অক্টোবর ঘোষণা করা হয়। আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হবে। ওই আয়োজনে সভাপতিত্ব করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

স্যাটেলাইট ডেটার মাধ্যমে পাওয়া ক্লোরোফিল তথ্য বিশ্লেষণ করে কলেরার প্রাদুর্ভাব সম্পর্কে তিন থেকে ছয় মাস আগে আগাম বার্তা দেয়ার কৌশল আবিষ্কারের জন্য সৃজনশীল শাখায় টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল ইসলাম এ পুরস্কার অর্জন করেন। একই বিষয়ে কাজের জন্য তার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের রিটা কলওয়েল। পুরস্কারের ২ লাখ ৬৬ হাজার ডলার তারা ভাগাভাগি করে নেবেন।

রিটা কলওয়েল স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে পূর্ব এশিয়ায় কলেরার পূর্বাভাস সম্পর্কে একটি মডেল দেন। শফিকুল ইসলাম মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্য ব্যবহার করে বঙ্গোপসাগর এলাকায় রিটার মডেলের সফল প্রয়োগের পাশাপাশি আরেকটি মডেল দেন। একই বিষয়ে দুজনের গবেষণার জন্য এ বছর তাদের পুরস্কৃত করা হয়েছে বলে পিএসআইপিডব্লিউ জানিয়েছে।

শফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব মেইন ও এমআইটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।

২০০২ সাল থেকে সৌদি আরবভিত্তিক এই পুরস্কারটি দুই বছর পরপর দেয়া হচ্ছে। এর প্রবর্তন করেন প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্বব্যাপী পানিবিষয়ক গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের স্বীকৃতি জানায় পিএসআইপিডব্লিউ। এবার এই পুরস্কার পাচ্ছেন সাতজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা