,

পদত্যাগ করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

 

আন্তর্জাতিক ডেস্ক: সরকারের নির্দেশে পদত্যাগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়।

165640_126

উচ্চ পর্যায়ের একটি গোপন বৈঠকের খবর সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ৭ অক্টোবর দেশটির ইংরেজী দৈনিক দ্য ডন-এ প্রকাশিত একটি খবরের সূত্র ধরে পারভেজ রশিদকে পদত্যাগের নির্দেশ দেয় সরকার। কারণ হিসেবে ‘তদন্তের সুবিধার্থে’ উল্লেখ করেছে পাক প্রধানমন্ত্রীর দফতর।

দ্য ডনের ওই রিপোর্টের শিরোনাম ছিল ‘মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একঘরে হতে হবে: সামরিক বাহিনীর প্রতি রাজনীতিকরা’। রিপোর্টে বলা হয়, একটি উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে সরকারের বেসামরিক কর্মকর্তারা সেনা কর্মকর্তাদের কাছে দ্রুত মিলিশিয়া গোষ্ঠিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তা করতে ব্যর্থ হলে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

গোপন ওই বৈঠকের খবর সংবাদ মাধ্যম কিভাবে পেল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খানের নেতৃত্বে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে তথ্যমন্ত্রীর নাম আসার পর পুরোপুরি তদন্ত স্বাধীনভাবে শেষ হওয়ার জন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহত দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা