,

দেড় লাখ যুবককে ৬৫৪ কোটি টাকা ঋণ

 

নিজস্ব প্রতিবেদক : ১ লাখ ৪৮ হাজার ৮৮১ জন প্রশিক্ষিত যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৬৫৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা ঋণ দিয়েছে সরকার।৩০ অক্টোবর রোববার এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিষয়টি জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ১৭ লাখ ৯৯ হাজার ২৫১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে।

img_0732-2

৪ লাখ ৬৭ হাজার ৫৭৮ জনকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ ও ১ লাখ ৮ হাজার ৭৮২ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

যুব কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কর্যালয়ের সঙ্গে সব জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও ঋণের জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ১ নভেম্বর জাতীয় যুব দিবস। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’। আগামী ১ নভেম্বর ২০১৬ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রশিক্ষিত যুবক ও যুবমহিলাদের মধ্যে থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুবক ও ৫ জন সফল যুব সংগঠকসহ ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সফল যুবকদের পুরস্কার দেবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা