,

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়াকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ ওঠায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে দেশটিকে বহিষ্কার করছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।শুক্রবার ১৯৩ সদস্যের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে রাশিয়াকে বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। ৪৭ সদস্যের কাউন্সিলে ১৪টি দেশকে নির্বাচিত করা হয়। ১১২ ভোট পেয়ে হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার কাছে হারে রাশিয়া।

image-4023

ভোটে ৮৭টি মানবাধিকার সংগঠন মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদের বিরোধিতা করে।বিষয়টি নিশ্চত করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘে নিযুক্ত উপপরিচালক অক্ষয় কুমার।তিনি বলেন, আলেপ্পোতে যে নৃশংসতা চলছে, তা ভোট দেয়া লোকজনের মনে ছিল না, এমনটা কল্পনা করা কঠিন।

 

এই বহিষ্কারের সিদ্ধান্ত ঐতিহাসিক বলেও্ মন্তব্য করেন তিনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি অকার্যকর হওয়ার পর থেকে সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি অবনতির দিকে যায়। শহরটিতে রাশিয়া-সমর্থিত বাশার আল-আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে। রাশিয়ার বিমান হামলায় স্কুলের শিশুসহ বেশ কিছু নিরীহ মানুষের হতাহতের খবর আসে। এ লড়াইয়ে আটকা পড়েছে সেখানকার অন্তত ২ লাখ ৭৫ হাজার বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে