,

আহত পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : আহত হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে গুরুতর কোনো আঘাত পাননি এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

pariniti1477829918
বন্ধুদের সঙ্গে দিওয়ালি পার্টিতে যোগ দিতে গতকাল শনিবার দিল্লি এয়ারপোর্ট ত্যাগ করেন পরিণীতি। এ সময় তার বাম পায়ের হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায়। তার পরনে ডেনিমের শর্টস ছিল। কিন্তু গুরুতর আঘাত পাননি তিনি।

এ সময় খুব স্বাভাবিকভাবে হাঁটা চলা করছিলেন। তাকে বেশ হাসি খুশিও দেখাচ্ছিল। তবে এ আঘাত কিভাবে পেয়েছেন এ বিষয়ে সঠিক কিছু উল্লেখ করা হয়নি প্রকাশিত প্রতিবেদনে।

পরিণীতি তার পরবর্তী তাকদুম সিনেমার ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে সুশান্ত রাজপুতের সঙ্গে দেখা যাবে তাকে। এ সিনেমার ওয়ার্কশপ করতে গিয়ে আঘাত পেতে পারেন বলেও অনেকে ধারণা করছেন।

ফাইন্ডিং ফ্যানি নির্মাতা হোমি আদজানিয়ার সিনেমাটি নির্মাণ করছেন। এতে সুশান্তের সঙ্গে দেশি রোমান্স করতে দেখা যাবে পরিণীতিকে। এদিকে কিছুদিন আগে মেরি পেয়ারি বিন্দু সিনেমায় শুটিং শেষ করেছেন পরিণীতি। সিনেমাটি পরিচালনা করেন অক্ষয় রায়। এতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা