,

সাকিবের এই ছবিটি ইতিহাস হয়ে থাকবে

sakibbg20161030105853বেন স্টোকসকে বোল্ড করে দিয়ে স্যালুট দিলেন সাকিব আল হাসান। ওয়ানডের তিক্ততা টেস্টের টানটান উত্তেজনায়ও ভোলেননি সাকিব,  আদিল রশিদকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন সাকিব। পরের বলে জাফর আসনারিকে আউট করত পারলে হ্যাটট্রিক হয়। হলো না। তবে পরের বলেই আনসারিকে আউট করে জয়ের দরজায় বাংলাদেশকে নিয়ে গেলেন সাকিব। দেশ সেরা বোলার ইংল্যান্ডের কফিনে চার বলে ৩টি পেরেক ঠুকলেন! ১৬১ রানে ৯ উইকেট হারিয়ে খাবি খাচ্ছে ইংল্যান্ড। তাদের সামনে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেট! আরো ১১২ রান দরকার তাদের। হাতে ১ উইকেট।

মিরপুরে তৃতীয় দিনে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৯৬ রানে। তাতে ২৭২ রানের লিড তাদের। এত রান তাড়া করে এশিয়ায় আগে জেতেনি ইংল্যান্ড। তবে কোনো উইকেট না হারিয়ে ১০০ রানে চা বিরতিতে গিয়ে বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল তারা।

চা বিরতির পরে দ্রুত ৬ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। সাকিব নেন ৪ উইকেট। তাতেই ঐতিহাসিক জয়ের দরজায় বাংলাদেশ। আগে কখনও ইংল্যান্ড বা এই মাপের শক্তিশালী দলকে হারায়নি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা