,

জেএসসি-জেডিসিতে অংশ নিচ্ছে ২৪ লাখ ১২ হাজার পরীক্ষার্থী

nahidআগামী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শুরু হবে। সচিবালয়ে আজ রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন।

এ বছর ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। গত বছরের তুলনায় এবার এ দুটি পরীক্ষায় মোট শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “এ বছর আটটি বোর্ডের অধীনে জেএসসিতে ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।”

তিনি আরও বলেন, “২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার ছাত্রের তুলনায় এক লাখ ৬৪ হাজার ২৯ জন ছাত্রী বৃদ্ধি পেয়েছে। ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা