বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি হামলার আশঙ্কা, জবাব দিতে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী

15-1পশ্চিম উপকূলে ভারত-পাকিস্তান সীমান্তের ওপার থেকে যে কোন ধরনের বড় হামলার আশঙ্কা করছে ভারত। এজন্য একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় নৌবাহিনী। পদাতিক ও বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর এই প্রস্তুতিকেও ‘রণসজ্জা’ই বলা যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, দেশটির পশ্চিম উপকূল বরাবর মোতায়েন করা হয়েছে ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সেখানে পাঠানো হয়েছে নৌবাহিনীর প্রচুর যুদ্ধবিমান, নজরদারির বিমান ও ড্রোন। আর তার সবক’টিকেই একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। চলছে পুরোদমে মহড়াও। কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন দেশের পূর্ব উপকূল থেকেও নিয়ে যাওয়া হয়েছে। শুধুই সমর-সজ্জা নয়, আপৎকালীন পরিস্থিতিতে কোন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য কিছু জরুরি অর্থনৈতিক ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীর তিন উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত, এয়ার মার্শাল বি এস ধানোয়া এবং ভাইস অ্যাডমিরাল কে বি সিংহ।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, পাকিস্তানি সেনাপ্রধান রাহিল শরিফ চেষ্টা চালাচ্ছেন, বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দিয়ে ভারত-পাকিস্তান সীমান্তে আচমকা একটা অভিযান চালানোর। যা দিয়ে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র একটা যোগ্য জবাব দেওয়া যেতে পারে। নভেম্বরের শেষ দিকে অবসর নেওয়ার আগেই শরিফ এমন একটা কিছু করে যেতে চাইছেন বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ