,

হঠাৎ ব্যাটিংয়ে ছন্দপতন (সরাসরি দেখুন)

lunchস্পোর্টস রিপোর্টার : বিরতির আগের ওভারটা বাংলাদেশকে না জানিয়ে করে ফেলা যায় না!

গতকালই ফেসবুকের একটি গ্রুপে একজন জিজ্ঞাসা করছিলেন, বিরতির আগের শেষ ওভারটা বাংলাদেশের ব্যাটসম্যানদের না জানিয়ে করে ফেলা যায় কিনা! দিনের শেষ বলে মাহমুদউল্লাহর অমন বাজেভাবে আউট হওয়াই ছিল ওই জিজ্ঞাসার কারণ। রসিকতা হলেও, বাংলাদেশ দলের জন্য এটিই হতে পারে সবচেয়ে বড় দাওয়াই। না হলে আবারও কেন বিরতির আগের ওভারেই আউট হতে হবে সাব্বির রহমানকে। বিরতির আগের শেষ ধাক্কায় বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৬৮, লিড ২৪৪ রানের।

দিনের শুরু থেকেই অস্থির দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। টিকে থাকার চেয়ে শট খেলার দিকেই সবার নজর। বারবার জীবন ফিরে পেয়েও হুঁশ ফেরেনি তাঁদের। একের পর এক আত্মঘাতী শট খেললেন ইমরুল, সাকিব, মুশফিকরা। সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ ইমরুল (৭৮), সাকিব (৪১) আউট হলেন আদিল রশিদের অনেক বেশি টার্ন করা একটি বল ক্রস ব্যাটে ঠেকাতে গিয়ে। মুশফিক (৯) বেন স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে। ২৩৮ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন সাব্বির-শুভাগত হোম। সেই সাব্বিরও বিরতিতে যাওয়ার ৩ বল আগে আদিল রশিদের বলেই এলবিডব্লু হয়ে ফিরলেন।

লিড ২৪৪ হলেও সেটি খুব বড় না হওয়ার শঙ্কা এখন পেয়ে বসেছে বাংলাদেশকে। বাংলাদেশ দলও সম্ভবত সেটি জানে। বিরতিতে মুশফিকুর রহিমের মাঝ মাঠে কিপিং অনুশীলনের আর কোনো কারণ তো খুঁজে পাওয়া যাচ্ছে না!

https://www.youtube.com/watch?v=a5_XqaKME4Y&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা