,

অবশেষে ধরা খেলেন কৃতি!

kritiবিনোদন ডেস্ক : সম্পর্কে থাকার কথা ক্রমাগত অস্বীকার করে যাচ্ছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন। অবশেষে ধরা খেতেই হলো। সুশান্তের বাড়ির বাইরে রাত্রিবেলা ক্যামেরাবন্দি হলেন কৃতি। ভারতীয় গণমাধ্যমগুলো কৃতি স্যাননের এই খবর ছবিসহ বেশ মজা করেই প্রকাশ করেছে। কেন না কৃতিকে নজরবন্দি করে রেখেছিলেন সাংবাদিকরা।

রবতা ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত। তখন থেকেই তাঁদের সম্পর্কের খবর শোনা যাচ্ছিল। কিন্তু সুশান্ত ও কৃতি, দুজনই সে কথা অস্বীকার করেছিলেন। যতবার তাঁদের প্রশ্ন করা হয়, প্রতিবারই তাঁদের উত্তর ছিল তাঁরা শুধু ‘ভালো বন্ধু’। তার বেশি কিছু নয়। যা রটছে, তা একেবারেই গুজব। এসব গুজব কতটা গুজব তা এবার প্রমাণ করার চেষ্টা করছেন পাপারাজ্জিরা।

কিন্তু দিন দুই আগে সুশান্তের বাড়ির বাইরে দেখা যায় কৃতি স্যাননকে। হয়ত ‘বন্ধু’ হিসেবেই সুশান্তের বাড়ি গিয়েছিলেন কৃতি। কিন্তু নিন্দুকরা বলছেন, ওসব কিছু নয়। তাঁরা একসঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চেয়েছিলেন। তাই নিজের বাড়িতেই কৃতিকে ডেকে নেন সুশান্ত।

কৃতি স্যাননের আগে পরিণীতি চোপড়ার সঙ্গে সুশান্তের নাম জড়িয়েছিল। তার আগে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগে সুশান্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর সম্পর্কে যা কিছু ছাপা হচ্ছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং। অনেক সম্ভাবনার কথা অনেকে বলছে। কিন্তু সেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। প্রথমে বলা হয়, তাঁর ব্রেক আপের পিছনে নাকি কৃতি দায়ী। তারপর আবার বলা হয়, এসব নাকি PR স্টান্ট।

সুশান্ত ও কৃতির রবতা রিলিজ করবে ফেব্রুয়ারিতে। ছবিটি পরিচালনা করেছেন দীনেশ বিজয়ন। এর আগে তিনি ককটেল, লাভ আজকাল ও বদলাপুর প্রযোজনা করেছেন। রবতায় অতিথি শিল্পী হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে