,

‘ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তবে সেটা সাবলীল’

nirobবলিউডের ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা নিরব। ছবির নাম ‘বালা’ যার বাংলা অর্থ ‘বিপদ।’ টানা প্রায় মাস খানেক ভারতের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং করা হয়েছে।  নিরবের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় কন্নড় ও বলিউড অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম। কাভিতা ইতোমধ্যে কন্নড় ও বলিউডে ‘সেক্সিয়েস্ট’ তারকা হিসেবে পরিচিত।

সম্প্রতি দেশে ফিরেছেন নিরব।  জানালেন বলিউড অভিজ্ঞতার কথা।  বললেন বলিউড একটা বড় প্ল্যাটফরম। যেখানে অনেক বড়ভাবে চিন্তা করা হয় সবকিছু। বাণিজ্যিক কারণেই এটা করতে হয়।  ছবির অভিনয়ের প্রসঙ্গে নিরব বলেন, অভিজ্ঞতা প্রতিনিয়ত নতুন নতুনই হবে এটাই স্বাভাবিক।  এটা একটা রোমাঞ্চকর ব্যাপার বটে। সহশিল্পীদের সাথে কাজ করা নিয়ে ওরা নিরব বলেন, অভিনয়ের ক্ষেত্রে ওরা অনেক বেশি প্রফেশনাল ও ম্যাচিওরড।  ঘনিষ্ঠ দৃশ্য ছিল কি না এমন প্রশ্নের জবাবে নিরব হেসে কথা আড়াল করতে চাইলেন। তারপরে বলেন, আছে তবে সেটা সাবলীল এবং স্টোরির প্রয়োজনে যতটুকু প্রয়োজন।

নতুন কোনো বলিউড ছবির প্রস্তাব আছে কি না, এমন প্রশ্নের জবাবে নিরব জানালেন সময় হলেই জানা যাবে। এখন বলার মতো কিছু নেই।  ‘বালা’ ছবিটি পরিচালনা করেছেন বলিউড পরিচালক ফয়সাল সাইফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা