,

মসুলে হাজার হাজার মানুষকে মানবঢালের জন্য অপহরণ করছে আইএস

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুলে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দুই শতাধিক মানুষকে হত্যা করে ত্রাস সৃষ্টির পর, হাজার হাজার ইরাকিকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য অপহরণ করছে। বিশ্ব সংস্থা জাতিসংঘ এমন দাবি তুলেছে।উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি ও কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে।

e6bde1857683357def7354a2eb0a9177-58145f574180b

সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ আরও জানিয়েছে, মসুলের হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে নির্দিষ্ট স্থানে নিয়ে আটকে রেখেছে আইএস। ধারণা করা হচ্ছে, মসুল অভিযান আরও তীব্র হলে এদের মানববর্ম হিসেবে ব্যবহার করবে আইএস।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ‘আমাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন তথ্য এসেছে যে, মসুলের বিভিন্ন উপশহর থেকে আইএস বেসামরিক লোকজনকে শহরের কেন্দ্রে নির্দিষ্ট স্থান এবং সামরিক অবস্থানে নিয়ে জড়ো করছে। হাজার হাজার নারী, পুরুষ এবং শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আইএস এসব বেসামরিক জিম্মিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সামরিক স্থাপনাগুলো রক্ষার কাপুরোষোচিত কৌশল নিয়েছে।’

তিনি আরও জানান, জাতিসংঘ জানিয়েছে, বুধবার আইএস জঙ্গিরা মসুলে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত ২৩২ জন সাবেক সদস্য এবং মঙ্গলবার ২৪ জনকে হত্যা করেছে।

মসুলের ভেতর থেকে যেন ইরাকি বাহিনীর সমর্থনে কোনো আন্দোলন গড়ে না উঠে, এজন্য প্রধানত সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের হত্যা করা হচ্ছে বলেই ধারণা রাভিনার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা