,

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৭০ বিমান আরোহী

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ১৭০ বিমান আরোহী। শুক্রবার উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বিমানটিতে নয়জন ক্রু ও ১৬১ যাত্রী ছিলেন।

54

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনের ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

আমেরিকান এয়ারলাইনসের বোয়িং-৭৬৭ বিমানটি শিকাগোর ও’হার বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড্ডয়ন করার সময় দুর্ঘটনায় পড়ে। মুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ করে রানওয়েতে স্থির করেন পাইলট। ইমার্জেন্সি এক্সিট পয়েন্ট দিয়ে যাত্রীদের বের করে নেওয়া হয়। এ সময় ২০ যাত্রী আহত হলেও তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

যাত্রীরা জানিয়েছেন, বিমানটি রানওয়েতে নামিয়ে আনার সময় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং একটি বিস্ফোরণের শব্দ শোনেন তারা। সারা আহমেদ নামে এক যাত্রী জানান, বিমানের ডান পাশের সব যাত্রী বাঁ পাশে চলে আসেন। সবাই চিৎকার করছিলেন। একজন আরেকজনের ঘাড়ে উঠে দরজা খোলার চেষ্টা করছিলেন। আতঙ্কে সবাই চিৎকার করছিলেন।

সারা আরো জানান, মুহূর্তেই বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। জানালার অপর পাশে আগুন দেখা যায়। আগুনে পুড়ে গলে যাচ্ছিল জানালা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, যেসব যাত্রী তাদের গন্তব্যে যেতে চান, তাদের অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে