,

২০২১ সালে রফতানি আয় হবে ৬০ বিলিয়ন ডলার

 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বছর দেশে রফতানি আয় হয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে রফতানি আয় হবে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি।শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. মনিরুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

image-3884

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। এক জনমত জরিপে জানা যায়, দেশের ৭২ শতাংশ মানুষের কাছে আমাদের নেত্রী জনপ্রিয়। তিনি আজকে শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত এক মহান নেতা। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে চলছি।

অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনর রশীদ, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক ফারুক হাসান তুহিন, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরন, শহীদ সেরনিয়াবাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু অনুষ্ঠানে বক্তৃতা করেন।

পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ্য ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন বর্তমান আহবায়ক ও পৌর মেয়র মো. মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক।

এর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন নেতা-কর্মীরা। হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের ভিড়ে মুখরিত হয় সরকারি স্কুল মাঠ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা