,

কাউকে চুমু খাননি ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেখা গেছে অনেক অন্তরঙ্গ দৃশ্যেও। কিন্তু রুপালি পর্দায় এ পর্যন্ত কাউকে নাকি চুমু খাননি এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।


ঐশ্বরিয়া অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ঐশ্বরিয়া-রণবীরের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। এ নিয়ে চলছে জোর সমালোচনা। তারপরই এ নিয়ে খোলামেলা বক্তব্য দেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঐশ্বরিয়া তার অভিনীত সিনেমা ধরে ধরে ব্যাখ্যা দেন। তারপর তিনি বলেন, ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস সিনেমায় আমার একটা চুমু খাওয়ার দৃশ্য ছিল। দৃশ্যটি নিয়ে পরিচালক গুরিন্দরকে বলেছিলাম- এই দৃশ্যটা বাদ দাও! এটা তোমার সিনেমার চিত্রনাট্যে তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরিন্দরও ছাড়বে না। শেষ পর্যন্ত শটটা এমনভাবে নেওয়া হয়েছিল যাতে মনে হয়- আমরা চুমু খাচ্ছি। কিন্তু বাস্তবে ওসব কিছুই ঘটেনি।’

লীনা যাদবের শব্দ সিনেমাতেও আমার চুমু খাওয়ার দৃশ্য ছিল। সেখানেও একই ভাবে শটটা নেওয়া হয়েছিল। আমার সব সময়ই এটা মাথায় থাকে যে, লোকে এ বিষয়টি নিয়ে কী কী বলতে পারে? পাবলিক ফিগার বলে আমি এসব স্পর্শকাতর ব্যাপারে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, বলেন ঐশ্বরিয়া।

‘ধুম ২’ সিনেমাটি করার সময়েও সচেতন ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু দৃশ্যটি দেখে যাতে মনে না হয় এটি নকল চুমু। ঐশ্বরিয়ার এমন বক্তব্যের পর তার বক্তদের মনে প্রশ্ন উঠেছে তবে কী অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাতেও ঐশ্বরিয়ার নকল চুমু?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে