,

গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কঠিন সময় যাচ্ছে : ফকরুল

fakhrul-mirzaনিউজ ডেস্ক : গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য বর্তমানে সবচাইতে কঠিন সময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার নয়া পল্টন কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাস।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিরোধীমতকে সহ্য করতে পারে না। আসলে আওয়ামী লীগ কখনোই ভিন্ন মত সহ্য করতে পারেনি। তারা এখন ভিন্ন মোড়কে পুরনো কায়দায় একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে। বিরোধীদলকে দমন করে সেই পথেই এগোচ্ছে।

গণতন্ত্র ফেরাতে আন্দোলনের জন্য সবাইকে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ৭ নভেম্বরে জাতি একটা বড় বিপর্যয় কাটিয়ে উঠেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, সিপাহী-জনতার নেতৃত্বে। সেদিন সৈনিক ও জনগণের এক অভূতপূর্ব ঐক্যের সৃষ্টি হয়েছিলো। যে ঐক্যের মধ্য দিয়ে আধিপাত্যবাদের চক্রান্ত নৎসাৎ করে দিয়ে সত্যিকার অর্থে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য তারা সফল হয়েছিলেন।

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এক কঠিনতম সংকট অতিক্রম করছি। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য বর্তমানে সবচাইতে কঠিন সময় যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আগে পল্টন ময়দানে, মুক্তাঙ্গণে সভা করা যেত। এখন সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তারপর আইন করে দিয়েছে যে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।

৭ নভেম্বর উপলক্ষে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দেবেন।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা