,

মাদক পাচারের অভিযোগে দুই মালয়েশিয়ান নাগরিক আটক

143157aডেস্ক রিপোর্ট : মাদক পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়েছে।

দেশটির পর্যটন দ্বীপ বালির গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল  শুক্রবার তাদের লাগেজ স্ক্যান করে ৭০.৬৭ গ্রাম মারিজুয়ানা (গাঁজা), ২.৮৯ গ্রাম মেথাএমফেটামাইন (ইয়াবা বড়ি তৈরির প্রধান উপাদান), ১৫ পিস যৌন উত্তেজক বড়ি এবং ১৫০ পিস নাইমেটাযেপাম হ্যাপি ৫ বড়িসহ তাদেরকে আটক করা হয়।

গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বলেছে, আটক দুই মালয়েশিয়ান নাগরিকের নাম মুহাম্মদ শাহজাদী ও আলিফ বিন আজহার।

বালির কাস্টমস হাউসের পরিচালক বুদি হারজান্ত জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৮৫১ নম্বর ফ্লাইটে তারা ইন্দোনেশিয়ার বালির গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুই যাত্রীর লাগেজ এক্সরে মেশিনে স্ক্যান করার জন্য প্রবেশ করানো হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। গ্রেপ্তারকৃতদের সমস্ত প্রমাণাদির ডকুমেন্ট বালি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা দোষী সাব্যস্ত হলে ২০০৯ সালের মাদকদ্রব্য আইনের ১১৩ (১) ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড অথবা ৩.২ মিলিয়ন  মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে