,

২৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ (সরাসরি দেখুন)

adilস্পোর্টস ডেস্ক : টেল এন্ডারদের দাপটে লিড নিলেও সেটি বড় করতে পারেনি সফরকারী ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২৪৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। তাতে প্রথম ইনিংসে ২৪ রানের লিড দাঁড়ায় তাদের। চট্টগ্রামের মতো এখানেও প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
২৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছে।

শনিবার প্রথম সেশনে ৫ উইকেট নেয় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদী আবার ৫ উইকেট পেয়েছেন ততক্ষণে। প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট তার শিকার। সকালে মূল্যবান ৩ উইকেট তার। ২ উইকেট বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। তাতে ৮ উইকেটে ১৬৩ রানে লাঞ্চে যায় ইংল্যান্ড। ক্রিস ওকস ও আদিল রশিদ দলকে টেনে নিয়ে লিড এনে দিলেন। ইনিংস সর্বোচ্চ ৯৯ রানের নবম উইকেট জুট গড়েছেন তারা। ওকস ৪৬ রান করে মেহেদীর ষষ্ঠ শিকার হয়েছেন। আদিল ৪৪ রানে অপরাজিত থেকেছেন। ৮২ রানে ৬ উইকেট মেহেদীর। ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাইজুল। আর সাকিব আল হাসানের শিকার ১ উইকেট।

https://www.youtube.com/watch?v=a5_XqaKME4Y&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে