,

শুধু মিরাজেরই এই রেকর্ডটা

miraz-2স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্টেই ইনিংসে ৬ উইকেট নিয়েও রেকর্ডটা শুধুই নিজের করে নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের আরও ৪ বোলার। তবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার অবশ্যই মিরাজ।

অভিষেকে ৬ উইকেট পাওয়া নাঈমুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মনজরুল ইসলাম কেউই পরের টেস্টে ৫ উইকেট পাননি। গাজী প্রথম টেস্টে ৯ উইকেট নেয়ার পরেরটিতে পেয়েছেন ৩ উইকেট। ইলিয়াসও তাই। নাঈমুর রহমান মাত্রই ১ উইকেট। আর মনজরুল তো উইকেটই পাননি।

অভিষেকেই ৫ উইকেট নেওয়া বাংলাদেশের বাকি দুই বোলারও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিতে পারেননি। মাহমুদউল্লাহ নিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে পেয়েছিলেন ৩ ও ১ উইকেট। তাইজুল ২ ও ১ উইকেট। এই তালিকায় তাই মিরাজের এখন একক রাজত্ব।

মিরাজের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ১২ উইকেট নিয়ে এখন তিনি গাজী ও মাহমুদউল্লাহর পাশে। আর একটি উইকেট নিলেই ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বাংলাদেশি বোলার হবেন মিরাজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা