,

১৫ রেঞ্জার্সের মৃত্যু: ভারতের দাবি পাকিস্তানের প্রত্যাখান

indian1আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দাবি, গত কয়েকদিন ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাকে এসব হামলায় সহযোগিতা করছে রেঞ্জার্সরাও। এজন্য পাকিস্তানের ১৫ জন রেঞ্জার্সকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

বিএসএফের অতিরিক্ত ডিজি অরুণ কুমারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় পাকিস্তান সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করছে, তাতে রেঞ্জার্সদের যোগসাজশ স্পষ্ট। জম্মু-কাশ্মীরের কাঠুয়া, পুঞ্চ আর রাজৌরি জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর যে সেনা চৌকিগুলি রয়েছে, গত কাল রাত থেকে আজ রাত পর্যন্ত সেখানে অজস্র বার মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। তার জবাব দিচ্ছে ভারতও। এরইমধ্যে বিএসএফের হামলায় ১৫ জন পাক রেঞ্জার্সের মৃত্যুর হয়েছে।

অরুণ কুমারের বক্তব্য, ২১ অক্টোবর কনস্টেবল গুরনাম সিংহের মৃত্যুর পর থেকেই একের পর এক পাক চেকপোস্টে হামলা চালিয়েছি আমরা। যাতে অন্তত ১৫ জন রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। পাকিস্তানের রেঞ্জার্স প্রকাশ্যে সেই ক্ষতি দেখাতে ভয় পাচ্ছে। কাল রাতেই ওদের বেশ কয়েকটি অবজারভেশন পোস্ট ধ্বংস করেছে আমাদের বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে