,

প্রতিরোধ গড়া রুটও ফিরে গেলেন

স্পোর্টস ডেস্ক :অভিষেক টেস্টে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ উজ্জ্বলতা ছড়াচ্ছেন মিরপুরেও। চট্টগ্রাম টেস্টের পর ঢাকাতেও ৫ উইকেট পেয়েছেন এই স্পিনার। জাফর আনসারিকে শুভাগত হোমের ক্যাচ বানিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের ঘর পূরণ করলেন মেহেদী। তাতে আরও চাপে পড়ে গেছে ইংল্যান্ড। সফরকারীদের স্কোর ৭ উইকেটে ১৪২ রান, প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও পিছিয়ে আছে ৭৮ রানে।

20eace1087a0255b3e4c33dde333b66f-58141e0bb84be

দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে টেনে উঠানোর চেষ্টা করছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। এই দুজনের জুটিতে ১০০ রানও পার করে ইংল্যান্ড। যদিও এই জুটিকে বেশি দূরে এগোতে দেননি মেহেদী হাসান, এই স্পিনারের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন বেয়ারস্টো (২৪)।

দ্বিতীয় দিনে এক ওভার হতে না হতেই উইকেট উৎসব বাংলাদেশের। মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান ১০ রান করা মঈন আলী। ওই ধাক্কা সামলে উঠার আগেই আবার আঘাত বাংলাদেশের। এবার তাইজুল ইসলামের বলে রানের খাতা খোলা আগেই প্যাভিলিয়নে ফেরেন বেন স্টোকস। তাতে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট।

এর আগে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল ৫০ রানে। বৃষ্টির কারণে আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ায় দিনের খেলা পুরোটা হয়নি। তার আগেই অবশ্য বাংলাদেশি বোলাররা দ্রুত উইকেট তুলে নেয় ইংলিশদের। শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। বেন ডাকেটের টেস্ট ক্যারিয়ারকে আরও হতাশায় ডুবিয়ে মাত্র ৭ রানে প্যাভিলিয়নে পাঠান সাকিব। অধিনায়ক অ্যালিস্টার কুকের ভাগ্যও বদলায়নি ঢাকায়। চট্টগ্রাম টেস্টের পর মিরপুরেও কিছু করতে পারেননি তিনি মেহেদী হাসান মিরাজের কারণে। এই অফ স্পিনারের ঘূর্ণি বলেই যে এলবিডাব্লিউ হয়ে কুক আউট হন ১৪ রান করে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি গ্যারি ব্যালান্সও। ওই মেহেদীর বলেই তিনি ৯ রান করে ধরা পড়েন মুশফিকুর রহিমের গ্ল্যাভসে।

ইংলিশদের বিপর্যয়ের আগে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২২০ রানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে