,

ইংল্যান্ডের ২৪ রানের লিডে ব্যাট করবে বাংলাদেশ (সরাসরি দেখুন)

bangla-cricketসকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে মিরপুরে সঙ্গে বাংলাদেশেরও।সঙ্গে ইংল্যান্ডের আকাশে ঘন মেঘ দেয়। ২৪৪ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৬ উইকেট তুলে নেয় মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ড বাংলাদেশকে ২৪ রানের লিড দেয়। ক্ষাণিকবাদে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
শুক্রবার প্রথম দিন মোট খেলা হয়েছে ৭৬.২ ওভার। এরমধ্যে বাংলাদেশ ব্যাটিং করেছে ৬৩.৫ ওভার, ইংল্যান্ড ১২.৩ ওভার। বৃষ্টির কারণে প্রথম দিন কমপক্ষে ১২.৩ ওভার খেলা হতে পারেনি। মানে মোট এক ঘণ্টাখানেক কম হয়েছে প্রথম দিনের খেলা। এ কারণে আজ দ্বিতীয় দিন আধা ঘণ্টা আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু আজ নয়, তৃতীয় দিনেও সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে জানা গেছে। পরিস্থিতি যা তাতে, বাকি দিনগুলোতেও খেলা সাড়ে ৯টায় শুরুর সম্ভাবনা বেশি। কারণ সকালে পর্যাপ্ত আলো থাকে। শীত শুরু হওয়ায় বিকালের দিকে কুয়াশা পড়ছে। ফলে আলোর স্বল্পতা দেখা দিচ্ছে এ সময়। চট্টগ্রাম টেস্টেও এমনটা দেখা গেছে।
গতকাল প্রথম দিন ৫৯ ওভার থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত কৃত্রিম আলোতেই খেলা হয়। মিরপুরে তামিম ইকবালের সেঞ্চুরি ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২০ রান করে অলআউট হয় টাইগারররা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। প্রথম ম্যাচে ২২ রানে জয় পেয়েছিল ইংলিশরা। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে