,

পণ্য বয়কট নিয়ে ভারতকে চীনের হুমকি

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় পাইকারি ব্যবসায়ীদের চীনা পণ্য বয়কটের ঘোষণার পর পাল্টা হুমকি দিয়েছে চীন। বৃহস্পতিবার ভারতে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে হুমকি দিয়ে জানায়, চীনা পণ্য বয়কট করলে ক্ষতি হবে ভারতেরই। কারণ তাতে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক ধাক্কা খাবে এবং ভারতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু চীনের তেমন কোন ক্ষতিই হবে না।

7fb3fda6bb39de1ba7842ad7ad72f2b3-58134d6317698

চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, চীনের মোট রফতানির মাত্র ২ শতাংশ আসে ভারতের বাজারে। সুতরাং ভারত পণ্য বয়কট করলে চীনের খুব বেশি কিছু যাবে আসবে না।

চীনা পণ্য বয়কটের ফলে ভারতকেই ভুগতে হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ভাবে চলতে থাকলে ভারতে চীনের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে। তা উভয় দেশের মানুষের পক্ষে মঙ্গলজনক হবে না।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বেশ কয়েকটি হামলার ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসের মদতদাতা হিসেবে পাকিস্তানকে একঘরে করতে চায় পাকিস্তান। কিন্তু ব্রিকস সম্মেলনে চীন ভারতের এ প্রস্তাবে রাজি না হয়ে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। চীনের অবস্থান হলো, তারা সন্ত্রাসের সঙ্গে কোনও দেশ বা ধর্মকে জড়াতে চায় না। চীনের এ অবস্থানের প্রতিক্রিয়ায় ভারতের বিভিন্ন অংশে চীনা পণ্য বয়কটের দাবি ওঠে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স-এর পক্ষ থেকে বলা হয়, দীপাবলির বাজারে চীনা পণ্যের বিক্রি ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজার দিল্লির সদর বাজার চীনা পণ্য বিক্রি ২০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। সদর বাজারে চীনা সামগ্রী সারা বছরই বিক্রি হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে