,

১ সফটওয়্যারে থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য

b753604d6dad68e7a1eb10e0307a1d38প্রযুক্তি ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল নজরদারির আওতায় আনছে সরকার। একটি সফটওয়্যারে থাকবে সব প্রতিষ্ঠানের তথ্য। এটি ব্যবহার করেই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নির্দেশনা দেবে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সবশেষ একাডেমিক সুপারভিশন রিপোর্টে অনুযায়ী সরকারের নির্দেশনা মানছে না ১৪ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। আর ৪৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান আংশিক নির্দেশনা অনুসরণ করছে। এর ফলে প্রতিষ্ঠানে দূর হচ্ছে না অনিয়ম ও দুর্নীতি।

এ অবস্থায় দেশের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি সফটওয়ারের মধ্যে নিয়ে আসছে সরকার। যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সব তথ্য প্রতিদিন আপডেট করতে হবে। এছাড়া এ সফটওয়্যারের মাধ্যমেই সব ধরনের নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এই নজরদারির নাম দেয়া হয়েছে পিয়ার ইন্সপেকশন।

সফটওয়ারটি নিয়ে কাজ করছে শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের দায়িত্বে থাকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তারা বলছে বর্তমানে বছরে দেড় হাজারের মতে প্রতিষ্ঠানে পরিদর্শনের সামর্থ্য রয়েছে সরকারের। তবে নতুন সফটওয়্যারের মাধ্যমে সব প্রতিষ্ঠানই নজরদারির আওতায় আনা যাবে।

শিক্ষাবিদেরা মনে করছেন, পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা সম্ভব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা