,

মসুলের লড়াই: হাজার হাজার মানুষকে মানবঢাল করেছে আইএস

9212আন্তর্জাতিক ডেস্ক : তথাকথিত ইসলামিক স্টেট মসুলের লড়াইয়ে হাজার হাজার মানুষকে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

ইসলামিক স্টেটকে হটিয়ে মসুলের নিয়ন্ত্রণ নিতে ইরাকী সরকারি বাহিনী এবং কুর্দি বাহিনী এখন নানা চার দিক থেকে সেখানে হামলা চালাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গীরা সেখানে ইরাকী নিরাপত্তা বাহিনীর ১৯০ জন সাবেক সদস্য এবং ৪২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে।

মসুলে এই লড়াইয়ের মাঝে প্রায় পনের লাখ মানুষ আটকে পড়েছেন। মসুল দখলের এই লড়াই তীব্র হলে ইসলামিক স্টেট নিজেদের রক্ষায় এসব মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে আশংকা বাড়ছে।

জাতিসংঘের একজন মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন রিপোর্ট এসেছে যে মসুলের বিভিন্ন উপশহর থেকে ইসলামিক স্টেট বেসামরিক লোকজনকে শহর কেন্দ্রে নিয়ে জড়ো করছে। প্রায় ছয় হাজার নারী, পুরুষ এবং শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

‘আইএস এসব বেসামরিক জিম্মিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সামরিক স্থাপনাগুলো রক্ষার কাপুরোষোচিত কৌশল নিয়েছে’, বলছেন তিনি।
এসব রিপোর্টের সত্যতা খুঁজে পাওয়া গেছে একথা জানিয়ে তিনি আরও বলেন, জিম্মি বেসামরিক মানুষের সংখ্যা হয়তো আরও অনেক বেশি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা