,

মসুল অভিযানে ৯ শতাধিক আইএস জঙ্গি নিহত

mosulআন্তর্জাতিক ডেস্ক : ইরাকি সেনারা ইরাকের মসুল শহর পুনর্দখলের জন্য জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত এ অভিযানে ৯ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এক মার্কিন বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরাকি বাহিনী এ মাসের ১৭ তারিখ থেকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ইরাকের মসুল শহরই আইএসের শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। ইরাকি বাহিনী শহরটি দখলের জন্য দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিক থেকে ক্রমেই সামনের দিকে অগ্রসর হচ্ছ। তারা জয়ের খুব কাছেই আছে।

মার্কিন জোট এবং কুর্দিশ পেশমেগরা যোদ্ধাদের সহায়তায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পেরেছে ইরাকি বাহিনী। তারা গ্রাম এবং শহর দু’ক্ষেত্রেই আইএসকে কোনঠাসা করে ফেলছে।

মার্কিন জোটের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেপ ভোটেল বলেছেন, “গত সপ্তাহের সফল অভিযানে এখন পর্যন্ত ৮শ’ থেকে ৯শ’ জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে মসুলে এখনও সাড়ে তিন থেকে পাঁচ হাজার আইএস জঙ্গি রয়েছে।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা