,

এবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সাবেক মিস ফিনল্যান্ডের

trump_ex_missআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ তুললেন সাবেক মিস ফিনল্যান্ড নিননি লাকসোনেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি অংশ নেওয়ার সময় যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন।

ফিনল্যান্ডের পত্রিকা ইলতা-সানোমাতকে দেওয়া এক সাক্ষাৎকারে লাকসোনেন অভিযোগ করেন, ২০০৬ সালে ডেভিড লেটারম্যানের সঙ্গে টক শো অনুষ্ঠান ‘দ্য লেট শো’তে উপস্থিত হওয়ার আগেই হয়রানির ঘটনাটি ঘটে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক ছিলেন ট্রাম্প।

লাকসোনেন বলেন, ‘ওই অনুষ্ঠানের আগে আমরা ভবনের বাইরে ছবি তুলছিলাম। ট্রাম্প আমার পাশেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি আমার নিতম্বে চাপ দেন। তিনি প্রকৃত অর্থেই এই কাজ করেন। আমার মনে হয়নি কেউ সেটি দেখেছিল, তবে আমার বেশ লজ্জা লাগছিল এবং কী ঘটতে যাচ্ছে, সেটাই ভাবছিলাম।’

তিনি বলেন, ওই ঘটনার পর অপর এক অনুষ্ঠানে তাঁকে বলা হয়েছিল যে ট্রাম্প তাঁকে (লাকসোনেন) বেশ পছন্দ করেন। কারণ, তাঁকে দেখলে ট্রাম্পের তাঁর স্ত্রী মেলানিয়ার কথা মনে হয়।

নিননি লাকসোনেন বলেন, ‘ওই অনুষ্ঠানে কেউ আমাকে বলেছিল যে ট্রাম্প আমাকে পছন্দ করেন। কারণ আমি দেখতে মেলানিয়ার মতো। কথাটি শুনে বেশ বিরক্ত হয়েছিলাম।’

এর আগে আরও ১১ জন নারীর আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা