,

‘সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি’

বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে রণবীর কাপুর এবং ঐশ্বরিয়া রাই অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। কিন্তু মুক্তির আগে থেকেই এ দুজনের রসায়ন আলোচনায় রয়েছে।ঐশ্বরিয়া-রণবীরের বয়সের ফারাক অনেক। তাই তাদের এ রোমান্সের বিষয়টি অনেকের চোখে ধরেছে। আর এ বিষয়ে রণবীর জানিয়েছেন, ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্সের সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন তিনি।

aishwariya_ranbir1477654535

রণবীর এখন ব্যস্ত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণা নিয়ে। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় একটি রেডিও স্টেশনে হাজির হয়েছিলেন রণবীর। সেখানে ঐশ্বরিয়ার সঙ্গে তার প্রথম দেখার অভিজ্ঞতা জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তখন দশম শ্রেণি পাশ করেছি মাত্র। বাবার (ঋষি কাপুর) আ আব লুট চালে সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন। এ সিনেমায় আমি সহকারী পরিচালক হিসেবে ছিলাম। ওই সময় তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ওই বয়সে আপনি কিছুটা প্রেমের প্রতি ঝোঁক অনুভব করবেন, ওই বয়সে আপনি বুঝতে পারবেন মেয়ে কী এবং আপনি মেয়েদের প্রেমে পড়বেন।’

এরপর রণবীর কিছুটা খোলাখুলিভাবে বলেন, ‘আমার যখন প্রথম হৃদয় ভেঙেছিল তা কিছুটা হলেও ঐশ্বরিয়ার জন্য।’

ঐশ্বরিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে কোনো সমস্যা অনুভব করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘‘কিছুটা লজ্জা লাগত, আমার হাত কাঁপত। কিছু কিছু সময় তার গালে হাত দিতে গিয়ে আমার হাত সরে যেত। তারপর উনি আমাকে বলছিলেন, ‘তোমার কী সমস্যা? আমরা অভিনয় করছি মাত্র। সব ঠিকভাবে কর।’ এরপর আমি ভাবলাম এরকম সুযোগ আমি আর পাব না, আমিও সুযোগ পেয়ে কাজে লাগিয়েছি।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা