বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাস এইটেই মা হতে চেয়েছিলেন আলিয়া

 

বিনোদন ডেস্ক : অপরিণত বয়সে অনেকের জীবনেই প্রেম আসে। বয়স কম থাকায় আবেগ থাকে অতিমাত্রায়। ফলে সম্পর্কটি তখন খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবেগ কমতে থাকে। এমন ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জীবনেও।সম্প্রতি এ প্রসঙ্গে আলিয়া জানিয়েছেন, ক্লাস এইটে পড়ার সময় একটি ছেলের সঙ্গে প্রেম করেছেন তিনি। এমনকি সেই সময় সন্তান নেয়ার পরিকল্পনাও তার মাথায় ঘুরপাক খেত।

 

alia-bhatt-age-height-weight-body-measurements

এ সম্পর্কে আলিয়া ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি ছেলেটির সঙ্গে দুই বছর প্রেম করেছি। সন্তানসহ সব ধরনের পরিকল্পনা আমার মাথায় ছিল। সে কিছুটা অধিকার খাটানোর চেষ্টা করত কিন্তু আমাকে কী করতে হবে তা অন্য কেউ বলবে তা আমি চাইতাম না।’

এ অভিনেত্রী আরো জানান, তার বয়স যখন ১৬ তখন তিনি আবারও প্রেমে পড়েন। এই প্রেম তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। ফলে যখন ব্রেকআপ হয় তখন অনেক কষ্ট পেয়েছিলেন।

আলিয়া ভাট এখন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন বলে খবর চাউর হয়েছে। সম্প্রতি তাদের ব্রেকআপের গুঞ্জনও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমরা কখন প্রেম করলাম যে আমাদের ব্রেকআপ হবে। সিদ্ধার্থ এখনো আমার জীবনের একটি অংশ এবং আমি তার সঙ্গে কথা বলি।’

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে ডেয়ার জিন্দেগি করছেন আলিয়া। এছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমায় দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আশিকি-থ্রি সিনেমাতেও জুটি বাঁধবেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ