,

গালি না দিতে ‘ঈশ্বরের নির্দেশ’ পেয়েছেন দুতার্তে

piliphine_dutarte_28951_1477658295ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে খুবই বাজে ভাষায় গালিগালাজ করে বার বার সংবাদ শিরোনাম হয়েছেন। কিন্তু তিনি এখন দাবি করছেন, এরকম গালিগালাজ বন্ধ করার জন্য তিনি ঐশীবাণী শুনেছেন।
দুতার্তে বলেন, ‘আমি একটি কন্ঠ শুনতে পেলাম আমি যেন গালি দেয়া বন্ধ করি। নইলে মধ্য আকাশে আমার বিমান বিধ্বস্ত হবে। কাজেই আমি প্রতিজ্ঞা করছি আর বাজে কথা বলব না।’
জাপানে এক সফর থেকে নিজের শহর ডাভাও-তে ফিরে প্রেসিডেন্ট দুতার্তে তার এই সংকল্পের কথা জানান। খবর বিবিসি বাংলার।

প্রেসিডেন্ট দুতার্তে যে ভাষায় বিভিন্ন পশ্চিমা দেশের নেতাদের গালাগালি করেন, তার কারণে অবশ্য দেশের মানুষের মাঝে তার জনপ্রিয়তা বাড়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে ‘কুকুরের বাচ্চা’ বলে গালি দেন দুতার্তে। প্রতিক্রিয়ায় দুতার্তের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করে দেন ওবামা।

ফিলিপাইনের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো প্রেসিডেন্ট দুতার্তেও রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। কিন্তু রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপকেও তিনি ‘পতিতার বাচ্চা’ বলে গালি দেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নকে ‘ভণ্ড’ বলে বর্ণনা করেন দুতার্তে। এমনকি তিনি জাতিসংঘ ছেড়ে বেরিয়ে যেতে প্রস্তুত বলে ঘোষণা দেন।

হিটলারের সঙ্গে নিজের তুলনায় খুশি হয়ে দরকার হলে ৩০ লাখ মাদকাসক্তকে হত্যা করতে রাজি বলে জানান ফিলিপাইনের এই আলোচিত প্রেসিডেন্ট।

তবে এখন থেকে নিজের বক্তৃতায় আর কোনো বাজে শব্দ, কথা আর ব্যবহার করবেন না বলে অঙ্গীকার করছেন দুতার্তে।
তবে এই অঙ্গীকার তিনি মেনে চলবেন কি না, তাকে তিনি শর্তসাপেক্ষ বলে বর্ণনা করেছেন।

দুতার্তে বলেন, ঈশ্বরকে কথা দেয়া মানে, ফিলিপিনের জনগণকে কথা দেয়া। তবে এই কথা তিনি রাখবেন কি না, সেটা নির্ভর করবে সময়ের ওপর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে