,

অভিযানের নামে মিয়ানমারে ‘মুসলমান নারীদের ধর্ষণ’

rohingya_women_28924_1477634025মিয়ানমারের রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে বহু মুসলমান নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কেবল ১৯ অক্টোবর একদিনেই ৩০ জন মুসলমান নারী ধর্ষণের শিকার হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাই অভিযানের নামে মুসলমান নারীদের ধর্ষণ করেছে।

‘আরাকান প্রজেক্ট’ নামে একটি মানবাধিকার সংস্থার পরিচালক ক্রিস লেওয়া জানিয়েছেন, গত ১৯ অক্টোবর একদিনে ৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস জানিয়েছে, ওই অঞ্চলে কঠিন সামরিক নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাজ বন্ধ করে দেওয়ার কারণে সঠিক তথ্য যাচাই করাও মুশকিল হয়ে পড়েছে।

ক্রিস লেওয়া জানান, গত ২০ অক্টোবর একটি গ্রামের দুই নারী ও ২৫ অক্টোবর পাঁচ কিশোরী ধর্ষণের শিকার হয়।

গত ২৫ অক্টোবর বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের দেওয়া বিবৃতিতে বলা হয়, সামরিক অভিযানের সময় মংডু এলাকায় ১০ নারী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন। পরে তাঁর গর্ভের শিশুটি মারা যায়।

বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্কের কর্মকর্তা উ কেয়াও উইন বলেন, ‘সরকার ওই এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অপরাধ করেই যাচ্ছে।’

চলতি মাসের শুরুর দিকে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে অভিযান শুরু করে সামরিক বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযানের নামে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো কাজ করেছে সামরিক বাহিনীর সদস্যরা।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের সহকারী পরিচালক ফিল রবার্টসন জানান, কথা হচ্ছে দেশটির নেত্রী অং সান সু চি ও সরকার এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখার বিষয়। মানুষের অধিকারের বিষয়ে করা রাজনৈতিক প্রতিজ্ঞার বিষয়ে পরীক্ষা দেওয়ার এটাই সময়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে