,

তামিম মুমিনুলের ব্যাটে স্বস্তিতে লাঞ্চে বাংলাদেশ (সরাসরি)

254104স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে টসে জিতে একটি পরিবর্তন নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করেন তামিম ও মুমিনুল। আর এই দুজনের ব্যাটে বাংলাদেশ ১ উইকেটে ১১৮ রানের একটি স্বস্তিদায়ক স্কোর গড়ে লাঞ্চে যায়। তামিম ৬৮ ও মুমিনুল ৪৪ রানে ব্যাট করছেন।

এদিকে তামিম ইকবালের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড। সেটি ঢাকা টেস্টের প্রথম সকালেই প্রমাণ করলেন আরেকবার। বাংলাদেশের এই ড্যাশিং বাঁ হাতি ওপেনার আরেকটি ফিফটি তুলে নিয়েছেন ইংলিশদের বিপক্ষে। এটি তামিমের ক্যারিয়ারের ২০তম ফিফটি। এবার তার ফিফটি এসেছে মাত্র ৬০ বলে। আর মিরপুরে তার ইনিংসের ওপর দাঁড়িয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।

১৫তম ওভারের শুরুতেই ফিফটি তুলে নেন তামিম। ইংল্যান্ডের বিপক্ষে ৬ টেস্টে এখন ৬ ফিফটি তার। আছে দুটি সেঞ্চুরি। এই ৬ ম্যাচের প্রতিটিতে অন্তত একটি ফিফটি আছে তামিমের। চট্টগ্রামে প্রথম ইনিংসে খেলেছিলেন ৭৮ রানের লড়াকু ইনিংস। এবারো প্রথম ইনিংসে ফিফটি। তবে আগেরটির চেয়ে দাপুটে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে বেশি সফল তামিম। এদিন তৃতীয় ওভারে ইমরুল কায়েস (১) দলের ১ রানের সময়ই বাজে শট খেলে আউট হয়েছেন। তারপর মুমিনুলের সাথে নতুন করে শুরু তামিমের। কিন্তু আক্রমণাত্মক খেলায় দ্রুত মুমিনুলকে পেছনে ফেলেছেন তামিম। তার ফিফটিতে বাউন্ডারির মার ৭টি।

গেল ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে বেশ। তারপরও নির্দিষ্ট সময়ে টস হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ এই টেস্টের টস জিতে মুশফিকুর রহিম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এটি মুশফিকের ক্যারিয়ারের ৫০তম টেস্ট। বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি হলো তার। চার স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ। এক পেসার। অফ স্পিনার শুভাগত হোম ঢুকেছেন একাদশে।

প্রায় ১৫ মাস পর চট্টগ্রামে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ খেলেছে তারা। ইংল্যান্ডকে ম্যাচটায় হারাতেও পারত। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচে শেষে ২২ রানে হেরেছে টাইগাররা। তবে ওখান থেকে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়েই ঢাকা টেস্ট শুরু করেছে তারা।

https://www.youtube.com/watch?v=a5_XqaKME4Y&feature=player_detailpage

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে