,

বিপিএল খেলতে তিন ক্রিকেটারকে ‘অনুমতি’ দেয়নি পাকিস্তান

pakistanস্পোর্টষ ডেস্ক : বলা যায় প্রায় ঝুলে গেছে পাকিস্তানের তিন ক্রিকেটারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার ভাগ্য।

১৫ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিলেও মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম, ওপেনার শারজিল খান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্তা বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ‘নিউজ এক্সপ্রেস’কে।

বিপিএলে খেলার জন্য মোট ১৮ পাকিস্তান ক্রিকেটার আবেদন করেছিলেন এনওসি’র জন্য। সেখানে ১৫ ক্রিকেটার অনুমতি পেলেও তিন ক্রিকেটারের বিষয়ে ‘পরে সিদ্ধান্ত’ নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবির এক কর্তা। বাবর আজম, শারজিল খান ও মোহাম্মদ নওয়াজকে অনাপত্তিপত্র না দেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন ওই কর্তা।

সামনের নিউজিল্যান্ড সফরের জন্যই তাদের এই মুহূর্তে এনওসি দেওয়া হয়নি বলে ‘নিউজ এক্সপ্রেস’কে জানিয়েছেন তিনি, ‘এই তিন ক্রিকেটার সামনের নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডের জন্য বিবেচনায় আছেন।

এ জন্য তাদের অনুমতি দেওয়া হয়নি।’ তাই বলে বিপিএলে তাদের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি, ‘অবশ্য যদি তারা ১৫-১৬ জনের ওই স্কোয়াডে না থাকেন, তাহলে তারা অবশ্যই এই লিগে খেলার জন্য অনুমতি পাবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা