,

গ্ল্যামার দেখে চরিত্র বাছাই করি না :‌ ক্যাটরিনা

katrinaবিনোদন ডেস্ক : চরিত্র বাছার সময় তাতে গ্ল্যামার আছে কী নেই তা কখনও ভেবে দেখেন না ক্যাটরিনা কাইফ। তাঁর মতে চরিত্র হল চরিত্র। তা তাঁকে তুলে ধরতে পারবে কি না তা দেখা অবান্তর। তাহলে গ্ল্যামারহীন কোনও চরিত্রে তাঁকে দেখা যায়নি কেন?‌ মুম্বাই–এর মামিতে এক ক্যাটরিনাভক্ত এই প্রশ্নটা করেই ফেললেন। ক্যাটরিনার উত্তর, ‘‌কখনও কখনও দর্শকদের মনে কোনও অভিনেত্রীকে নিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়। তাঁর সম্পর্কে একটা ভাললাগা তৈরি হয়। সেইভাবেই তাঁকে দেখতে অভ্যস্ত হয়ে যান দর্শক। আর সেই স্টিরিওটাইপ ব্যাপারটা তাঁর সঙ্গে লেপটে যায়। আমার কাছে কোনও চরিত্রে গ্ল্যামার আছে কী নেই তা বড় বিষয় নয়। আমি একজন মহিলা। আমি সবকিছু বদলে দিতে পারি না।’‌ উদাহরণ হিসেবে প্রকাশ ঝা পরিচালিত ‘‌রাজনীতি’‌র কথা জানিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, সেই প্রথমবার কোনও অভিনেতা আমার পোশাক নিয়ে ভাবনা–চিন্তা করলেন। ‘‌ওয়েলকাম’‌ এবং ‘‌পার্টনার’‌–এর পোশাক তিনি নাকি নিজেই কিনেছিলেন। ক্যাটরিনা মনে করেন, গ্ল্যামার পোশাক দিয়ে নয় ভিতর থেকে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে