,

মেসি ও আমি ভালো বন্ধু নই : রোনালদো

স্পোর্টস ডেস্ক :সম্প্রতি সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। লা লিগায় গোল-খরায় ভুগছেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা তারকা। নিজের এ দুঃসময়ে বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন সিআর-সেভেন।সাম্প্রতিকালের সেরা ফুটবলার হিসেবে রোনালদো ও মেসির বিতর্কটা বহমান গত এক দশক ধরে। শেষ কয়েক বছর ধরে ব্যালন ডি’অরের চূড়ান্ত মঞ্চে হাজির হচ্ছেন তারা দুজনই। তবে বার্সেলোনা সুপারস্টারের প্রতি সম্মান থাকলেও তারা দুজনে বন্ধু নয় বলে স্বীকার করেছেন রিয়াল তারকা রোনালদো।

ronaldo1477573489

সম্প্রতি ‘কোচ ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মেসি এবং আমার মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। গণমাধ্যম মাঝে মাঝে আমাদের সম্পর্কটা এমনভাবে উপস্থাপন করে যেন দুজনের মধ্যে বেশ শত্রুতা রয়েছে। কিন্তু আমাদের মাঝে এমন সম্পর্ক নেই।’

তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলেও নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নেই বলে জানিয়েছেন রোনালদো, ‘এটা এমন নয় যে আমরা খুব ভালো বন্ধু। তবে আমরা একে অপরকে সম্মান করি।’

নিজের দীর্ঘ ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সেরা ডিফেন্ডার নিয়ে রোনালদো বলেন, ‘অতীতে অ্যাশলে কোলের বিপক্ষে আমি অসাধারণ কিছু ম্যাচে মুখোমুখি হয়েছিলাম। সে আপনাকে সুযোগ নেওয়ার জন্য এক সেকেন্ডও সময় দেবে না। গতি ও কঠিন ট্যাকলে নিজের সময়গুলোতে সে বেশ কঠিন একজন খেলোয়াড় ছিল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা