,

বৃষ্টিতে তলিয়ে গেছে উইকেট, দ্বিতীয় টেস্ট হবে তো?

 

স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু। অনেক দিন পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে চলেছে টেস্ট। ক্রিকেটপ্রেমীর চোখেমুখে আনন্দ।

mirpur-stadium-55

কিন্তু, আজ সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মাঠে ঢাকা পড়ে আছে উইকেট, আউটফিল্ড। বৃষ্টি থেকে মাঠ রক্ষা করতেমাঠকর্মীদের দৌড় ঝাঁপের শেষ নেই। এখন সবার মনে সংশয়, দ্বিতীয় টেস্ট হবে তো?

ঘুর্ণিঝড় কায়ান্ট আঘাত হানবে না। কিন্তু বাংলাদেশের গা ঘেসে যাওয়ায় এ বিপত্তি। ঢাকার আকাশ কেঁদেছে ও কাঁদছে অঝোরে। দিনের আলো ফোটার আগে থেকেই। সূর্যের মুখ বৃহস্পতিবার আর দেখা গেল কই। দুই দলের শেষ প্র্যাকটিসও ঠিক ঠাক হলো কি হলো না। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখাগেল দুশ্চিন্তা নিয়ে কাভার দিয়ে ঢাকা উইকেটের পাশে। কি ভাবছিলেন?

গত বছর এই দেশের তিনটা টেস্ট ঠিক ঠাক মতো হতে পারেনি। বৃষ্টির কারণে খেলার অনেকটা পণ্ড হয়েছিল। এই ঢাকা টেস্ট মুশফিকের ৫০তম ম্যাচ। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন। কিন্তু যথা সময়ে টস করতে নামতে পারবেন কি না তাই নিয়ে শঙ্কা এখন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে