,

গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান চলছে

258নিজস্ব প্রতিবেদক: গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানরাজধানীর গুলিস্তান এলাকায় ব্যাপকভাবে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে দ্বিতীয় দফায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের নেতৃত্বে প্রথম দফায় গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ওই সময় কয়েকজন হকার নেতা অভিযানে বাধা দিলে ব্যাপক ধরপাকড় হয়। সেসময় এক হকার নেতাকে আটক করে নগর ভবনে নিয়ে যাওয়া হয়।

পরে বেলা দু’টার পর হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনের সামনে যান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে বেলা পৌনে তিনটার দিকে মেয়রের নির্দেশে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ হোসেনের নেতৃত্বে দ্বিতীয় দফায় হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বুলডোজার দিয়ে হকারদের অস্থায়ী দোকান ও মালামাল গুড়িয়ে দেওয়া হয়।

হকার উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করছে পুলিশ ও ডিএসসিসির কর্মকর্তারা।এদিকে, হকার উচ্ছদ কার্যক্রম পরিচালনা করায় গুলিস্থানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা